সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ার মিরপুরে বসত ভিটা দখল করে নির্বাচনী অফিস করতে বাধা দেওয়ায় সাংবাদিককে হুমকি

সাংবাদিক কনক




কুষ্টিয়ার মিরপুরে বসত ভিটা দখল করে নির্বাচনী অফিস করতে বাধা দেওয়ায় একটি বে-সরকারী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রুবেল আহম্মেদ নান্নুকে মুঠোফোনে হুমকি দিয়েছে সম্ভাব্য এক ইউপি সদস্য প্রার্থীর সমার্থক। এ ঘটনায় ঐ সাংবাদিকের ভাই মিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। এর পর থেকে সাংবাদিক পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন। 
শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে মিরপুর থানায় হুমকি দাতার নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী করেন সাংবাদিক রুবেল আহম্মেদ নান্নুর ভাই হুমায়ূন কবীর। 
রুবেল আহম্মেদ নান্নু কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া এলাকার বাসিন্দা। তিনি বে-সরকারী টেলিভিশন সৃষ্টি টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত। 
সাধারন ডায়েরী কারী হুমায়ূন কবীর জানান, আসন্ন মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন পরিষদ নিবাচনে সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হিসাবে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুন্সি মো. মাসুদ রানার নির্বাচনী প্রচারণার জন্য তার সমার্থক একই এলাকার মৃত হিসাব আলী জোয়ার্দ্দারের ছেলে গোলাম রহমান জোয়ার্দ্দার আমার বসত ভিটায় নির্বাচনী অফিস করে। এতে আমি এবং আমার ছোট ভাই রুবেল আহম্মেদ নান্নু তাকে আমাদের বসত ভিটা থেকে এ নির্বাচনী অফিস সরিয়ে নিতে বলি। এতে ক্ষিপ্ত হয়ে ০৫ নভেম্বর রাত ১০টা বেজে ২২ মিনিটে আমার ছোট ভাই রুবেল আহম্মেদ নান্নুর ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে ভয়-ভীতি দেখায় এবং হুমকি প্রদান করেন। তাৎক্ষনিক বিষয়টি আমাকে জানালে আমি ১১ টা বেজে ১৬ মিনিটে গোলাম রহমান জোয়ার্দ্দারকে ফোন দিলে আমাকেও একই ভাবে হুমকি ধামকি করে। এর পর থেকে আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তা হীনতায় ভুগছি। শুক্রবার দুপুরে আমি থানায় একটি সাধারন ডায়েরী করেছি। যার নম্বর- ৩১৪। 
রুবেল আহম্মেদ নান্নু বলেন, “জোর করে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুন্সি মো. মাসুদ রানার লোকজন আমাদের বসত ভিটায় নির্বাচনী অফিস করেছে। আমি আমার বসত ভিটা থেকে অফিসটি সরিয়ে নিতে বলি। এর পরে বৃহস্পতিবার রাতে গোলাম রহমান জোয়ার্দ্দার তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৯১০৩২৮২৬৭) থেকে আমাকে ফোন করে ভয় দেখায় এবং হুমকি প্রদান করে।”
গোলাম রহমান জোয়ার্দ্দার জানান, “আমি রুবেল আহম্মেদ নান্নুকে ফোন করেছিলাম, তাকে, তার সাথে ভোটের পরে কথা হবে বলেছি, হুমকী দেয়নি।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...