সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাস্ক বাধ্য করতে ২১ মার্চ থেকে মাঠে নামবে পুলিশ!

ইসমাম পারভেজ কনক

করোনার অব্যাহত সংক্রমণ নিয়ে চিন্তিত প্রশাসন। এখন আর উদ্বেগ নয়। রীতিমত ভীতিকর এক পরিবেশ। দফায় দফায় বৈঠক করে কিনারা করতে পারছেন না কর্মকর্তারা। একদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, অন্যদিকে আবার লকডাউনের পরামর্শ। এ নিয়ে প্রশাসন দোটানায়। অর্থনীতি ঠিক রাখতে হবে। মানুষকেও করোনার কবল থেকে বাঁচাতে হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বিদেশি মেহমানরা আসতে শুরু করেছেন। এসবের মধ্যে করোনা যে গতিতে ছড়াচ্ছে তাতে স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্বিগ্ন। ইতিমধ্যেই তারা ১২ দফা সুপারিশ পেশ করেছে সরকারের কাছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, লকডাউন। যদিও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেছেন, লকডাউন নিয়ে সরকার ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে খবর এসেছে, তা আতঙ্কের। ১০০ দিনের রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৮৭ জন শনাক্ত হয়েছেন। সবাই একবাক্যে কবুল করছেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা এখন নিয়ন্ত্রণহীন। রাজধানী ঢাকা এখন স্বাভাবিকের চেয়েও স্বাভাবিক। দোকানপাট সব চালু। গণপরিবহনে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। বিয়ে-সাদির অনুষ্ঠানে জমজমাট হোটেল এবং কমিউনিটি সেন্টারগুলো। সমুদ্র-সৈকতে যাচ্ছেন রেকর্ড সংখ্যক মানুষ। বেশিরভাগই তরুণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, তরুণরাই দ্বিতীয় ঢেউয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। সব ফ্রন্ট যেখানে খোলা সেখানে বইমেলার আয়োজন বন্ধ থাকবে কেন। বৃহস্পতিবার থেকে বইমেলাও চালু হয়ে গেছে। শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর পেছনে নানা কারণ খুঁজছেন সচেতনরা। জেলা-উপজেলা প্রশাসনকে আরেক দফা নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়েছে। এই অবস্থায় ২১শে মার্চ থেকে মাঠে নামবে পুলিশ। স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করাই হবে তাদের একমাত্র উদ্দেশ্য। পুলিশ প্রধান বেনজীর আহমেদ বলেছেন, কোভিডমুক্ত বাংলাদেশ গড়তে মাস্কের বিকল্প নেই। পুলিশ তাই মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করবে। ঘর থেকে বের হলেই মাস্ক পরতে হবে।

ওদিকে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বেশ কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। বুধবার করোনা টেস্ট করালে রেজাল্ট আসে পজিটিভ।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...