সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রধান শিক্ষককে পেটালেন উপজেলা ভাইস চেয়ারম্যান!

ইসমাম পারভেজ কনক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনরে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রস্তাবনা নিয়ে প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য প্রধান শিক্ষক আল আমিন খানকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

উপজেলার লাউর ফতেহর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদ জানান, স্কুলের এডহক কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে। করোনাভাইরাসের কারণে এডহক কমিটি গঠন করা সম্ভব হয়নি। সম্প্রতি এডহক কমিটির সভাপতির জন্য প্রস্তাবনা প্রক্রিয়া শুরু হয়েছে। সভাপতি পদে উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক তার নাম এককভাবে প্রস্তাব করতে প্রধান শিক্ষক আল আমিন খানকে চাপ প্রয়োগ করেন। তখন প্রধান শিক্ষক আল আমিন খান তার শিক্ষাগত যোগ্যতার সনদ ও এনআইডি কার্ডের ফটোকপি দিতে বলেন। কিন্তু ভাইস চেয়ারম্যান তা দিতে পারেননি। এ নিয়ে বাক-বিতণ্ডা হয়।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে প্রধান শিক্ষক আল আমিন খান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ফেরার পথে নিচতলায় ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক তার ওপর হামলা করেন। একজন শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাদের ওপর হামলা হলে আর কী বাকি থাকে। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। প্রধান শিক্ষক আল আমিন খান জানিয়েছে এই ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।


 
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রধান শিক্ষক আল আমিন খান বলেন, আমি এই বিষয়ে কিছুই বলতে পারছি না। উনি যেভাবে চাচ্ছিলেন, আমি তেমনই করতে চাচ্ছিলাম। তিনি আমাকে এলোপাতাড়ি জনসম্মুখে মারধর শুরু করেন। আমি আর কিছু বলতে পারব না। আপনারা ইউএনওর সঙ্গে কথা বলুন।

মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত বীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক বলেন, এই স্কুলের এডহক কমিটি নিয়ে প্রধান শিক্ষক টালবাহানা শুরু করেন। তিনি বর্তমান সভাপতি জাকির হোসেনকে পুনরায় সভাপতি করতে চাচ্ছেন। আজ উপজেলা পরিষদ কার্যালয়ে ছাত্রলীগের ছেলেরা প্রধান শিক্ষকের কাছে জানতে চেয়েছেন কেন তিনি টালবাহানা করছেন। এ নিয়ে বাক-বিতণ্ডা হয়। তখন আমি তাদের ফিরিয়ে নিয়ে আসি।


 
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিকের কাছে এ বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তার সরকারি নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মাহমুদ আকন্দ বলেন, আমি বিষয়টি অবগত নই। জেনে বিস্তারিত আপনাদের জানাতে পারবো।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, ফেসবুকে এমন একটি ঘটনার বিষয়ে দেখেছি। তবে কেউ লিখিতভাবে অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...